Home আন্তর্জাতিক ইরানের সঙ্গে  আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল: ট্রাম্প

ইরানের সঙ্গে  আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল: ট্রাম্প

ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার লক্ষ্যে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা দিচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনার প্রস্তাব দেওয়ার পাশাপাশি তেহরানকে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমার প্রতিনিধিরা পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন। আলোচনার জন্য আগামীকাল সন্ধ্যায় তারা সেখানে পৌঁছাবেন।’

আরও পড়তে পারেন-

ইরানকে একটি চুক্তির প্রস্তাব দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি চুক্তির প্রস্তাব দিচ্ছি। আমি আশা করি তারা এটি গ্রহণ করবে। কারণ যদি তারা তা না করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু গুঁড়িয়ে দেবে।’

আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি অত্যন্ত কঠোর হবে এমন সতর্কবার্তা দিয়ে ট্রাম্প বলেন, ‘তখন আর কোনো দয়া-মায়া দেখানো হবে না।’ তিনি আরও যোগ করেন, ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রগুলো খুব দ্রুত এবং সহজেই ধ্বংস করে দেওয়া হবে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।