গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও লেবানন আগ্রাসন চালাতে গিয়ে এখন পর্যন্ত অন্তত ১৬ সেনাকে হারিয়েছে ইসরাইল। এছাড়া আরো ৬৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। খবর আনাদোলুর।
রোববার প্রকাশিত সামরিক তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ৯৬ জনের অবস্থা গুরুতর এবং ৪২ জন আশঙ্কাজনক। বাকিরা মাঝারি বা সামান্য আহত হয়েছেন। বর্তমানে ১৪৯ জন সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন সেনা আহত হয়েছেন, যাদের বেশিরভাগই বিস্ফোরক হামলার শিকার হয়েছেন বলে জানানো হয়েছে। তবে এসব হামলার সুনির্দিষ্ট স্থান উল্লেখ করা হয়নি।
ইসরাইলি গণমাধ্যম মারিভ জানিয়েছে, রোববার দক্ষিণ লেবাননের তথাকথিত “ইয়েলো লাইন” এলাকায় পৃথক দুটি বিস্ফোরণে দুই সেনা নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন। এই লাইনটি লেবাননের ভেতরে ৪ থেকে ১০ কিলোমিটার বিস্তৃত একটি অনানুষ্ঠানিক সীমারেখা।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।







