Home আন্তর্জাতিক ইরানের জাতীয় ঐক্যই শত্রুপক্ষের জন্য বড় আঘাত: মুজতবা খামেনি

ইরানের জাতীয় ঐক্যই শত্রুপক্ষের জন্য বড় আঘাত: মুজতবা খামেনি

মোজতবা খামেনি।

ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি বলেছেন, ইরানের জনগণের অভূতপূর্ব জাতীয় ঐক্য ও সংহতি শত্রুপক্ষকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। তিনি দাবি করেন, এই ঐক্যের কারণেই শত্রুদের প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, “দেশপ্রেমিক ইরানিদের মধ্যে যে বিস্ময়কর সংহতি তৈরি হয়েছে, তা শত্রুদের শিবিরে ফাটল ধরিয়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই ঐক্য শত্রুদের সমস্ত হিসাব-নিকাশ ও পরিকল্পনা ওলটপালট করে দিয়েছে।

আরও পড়তে পারেন-

আয়াতুল্লাহ খামেনি এই জাতীয় ঐক্যকে ‘ঐশ্বরিক আশীর্বাদ’ হিসেবে অভিহিত করেন এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, শত্রুরা এখন সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে এবং মিডিয়া অপারেশনের মাধ্যমে সংহতি ও নিরাপত্তা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। দেশবাসীকে এই বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রদের নানা নিষেধাজ্ঞা ও হুমকির মুখে ইরান যখন এক কঠিন সময় পার করছে, ঠিক তখনই সর্বোচ্চ নেতার পক্ষ থেকে জাতীয় ঐক্যের এই ডাক এলো। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐক্যের সংকল্প পুনর্ব্যক্ত করেন।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।