ইরানের বিরুদ্ধে আমেরিকার সমুদ্রপথের অবরোধ (ব্লকেড) বা বৈরী আচরণ অব্যাহত থাকলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন আগ্রাসন চললে তারা ইরানের সশস্ত্র বাহিনীর ‘বিস্ময়কর ও শক্তিশালী’ প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হযরত খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, ইরানের সামরিক শক্তি ও রণপ্রস্তুতি এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা শত্রুদের প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বিশেষ করে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যদি আমেরিকা বা তাদের মিত্ররা কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে মার্কিন-জায়নিস্ট শত্রুদের ওপর অতীতের চেয়েও ভয়াবহ ও অপূরণীয় ক্ষতি হানা হবে।”
ইরানি সামরিক কমান্ড মনে করিয়ে দিয়েছে যে, তাদের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় তারা বিন্দুমাত্র পিছুপা হবে না। তাদের এই আধুনিক রণকৌশল ও আক্রমণাত্মক সক্ষমতা যেকোনো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। মূলত পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই কঠোর বার্তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








