সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নিজ দেশের নাগরিকদের ‘আকাশপথে সম্ভাব্য হামলার’ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে দেশটির মার্কিন মিশন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই সতর্কতা জারি করা হয়।
মার্কিন মিশনের ওই পোস্টে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের মিশন আরব আমিরাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করা হচ্ছে।’
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
এর আগে সোমবার সংযুক্ত আরব আমিরাত জানায়, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
বর্তমানে আরব আমিরাতের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৩’-এ রয়েছে। এর অর্থ হলো মার্কিন নাগরিকদের এই দেশটিতে ভ্রমণের বিষয়টি ‘পুনর্বিবেচনা’ করতে বলা হয়েছে।
মার্কিন দূতাবাস ও কনস্যুলেট জেনারেল খোলা থাকলেও জানানো হয়েছে, ‘জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মীদের আরব আমিরাতের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।’ সূত্র: আলজাজিরা
উম্মাহ২৪ডটকম: এমএ








