Home আন্তর্জাতিক মার্কিন-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য ও প্রতিরোধের ডাক খামেনির

মার্কিন-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য ও প্রতিরোধের ডাক খামেনির

মোজতবা খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশটির “সাহসী প্রতিরোধের” ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই প্রতিরোধের মাধ্যমেই ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রস্তুত।

জাতীয় ফারসি ভাষা সংরক্ষণ দিবস এবং মহাকবি ফেরদৌসীর স্মরণে আয়োজিত এক বিবৃতিতে খামেনি এসব কথা বলেন।

আরও পড়তে পারেন-

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক ‘পবিত্র প্রতিরক্ষা’ (মার্কিন-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই) চলাকালীন ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, ফেরদৌসীর শাহনামার কিংবদন্তি বীরত্বগাঁথা কেবল গল্প নয়, বরং ইরানিদের জীবনের বাস্তব প্রতিফলন।

খামেনি আরও বলেন, ফেরদৌসীর মহাকাব্য ‘শাহনামা’-তে বর্ণিত কুরআনিক চেতনা এবং বীরত্ব ইরানিদের পরিচয় ও স্বাধীনতা রক্ষায় সকল জাতিসত্তা ও সামাজিক স্তরকে ঐক্যবদ্ধ করেছে। পৌরাণিক দানব ‘জহহাক’-এর সাথে বর্তমান আগ্রাসনকারীদের তুলনা করে তিনি সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।