এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি অতীতে আওয়ামী লীগের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে আবারও একই ভুলের পুনরাবৃত্তি করছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এরাই আপনার বাবার খুনি, এরাই আপনার মায়ের খুনি, এরাই বিএনপির অসংখ্য নেতাকর্মীর খুনি। একইভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামের বহু নেতাকর্মীও তাদের হাতে নিহত হয়েছেন।”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, শাপলা চত্বরের ঘটনা এবং পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
অনুষ্ঠানে পাঁচজন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উম্মাহ২৪ডটকম:আইএএ








