Home আন্তর্জাতিক ইরানের সাথে যুদ্ধের অবসান ঘটেছে : ট্রাম্প

ইরানের সাথে যুদ্ধের অবসান ঘটেছে : ট্রাম্প

ইরানের সাথে যুদ্ধের অবসান ঘটেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা আজ ইরানের সাথে যুদ্ধের অবসান ঘটিয়েছি।’

সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে একটি টেলি-র‍্যালিতে তিনি আবারো ইরানের সাথে আলোচনার কথা বলেছেন এবং দাবি করেছেন যে যুদ্ধ এখন শেষ।

আরও পড়তে পারেন-

ট্রাম্প বলেন, ‘আমি জানি না আপনারা শুনেছেন কি-না, কিন্তু আমরা আজ ইরানের সাথে যুদ্ধের অবসান ঘটিয়েছি। তারা পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে, এমন একটি বিষয় যার ওপর আমরা জোর দিয়েছিলাম।’

পরবর্তীতে একই ধরনের মন্তব্য করে বলেন, ‘আজ আমরা ইরানের সাথে একটি দারুণ চুক্তি করেছি। কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষ বাড়ি ফিরতে শুরু করবে। এটি প্রায় সম্পন্ন। আমরা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।’

সূত্র: আল জাজিরা

উম্মাহ২৪ডটকম:আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।