Home জাতীয় আশুরা উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা

আশুরা উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ অস্ত্রসদৃশ বস্তু বহন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (২৬ জুন) ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীতে কিছু ব্যক্তি এসব মিছিলে ধারালো ও অস্ত্রসদৃশ বস্তু নিয়ে অংশগ্রহণ করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা জননিরাপত্তা ও নগরবাসীর মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়তে পারেন-

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহররম ও আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে তাজিয়া মিছিলে অস্ত্রসদৃশ বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।