যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্যরা ইরানকে নিষেধাজ্ঞা থেকে আংশিক রেহাই দেওয়ার সিদ্ধান্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, তেহরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক তৎপরতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনো সমাধান ছাড়াই ইরানকে বড় ধরনের সুবিধা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তারা বলেন, একটি সম্ভাব্য সংঘাত এড়ানো ইতিবাচক হলেও ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ তাদের নিজেদের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
ডেমোক্র্যাট সদস্যদের দাবি, প্রশাসন আগে বলেছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়টি সমাধান হওয়ার পরই নিষেধাজ্ঞা শিথিল করা হবে। কিন্তু এসব প্রশ্ন অমীমাংসিত থাকা সত্ত্বেও তেহরানকে ব্যাপক অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের তেল ও জ্বালানি রপ্তানির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা আগামী ২১ আগস্ট পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেয়। এর ফলে বহু বছর পর মার্কিন ডলারে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান।
সূত্র/- আল জাজিরা
উম্মাহ২৪ডটকম: এমএ








