Home জাতীয় শহীদ হাদি হত্যার বিচারও ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে

শহীদ হাদি হত্যার বিচারও ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। ফাইল ছবি- ইউএনবি।

বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডা. শফিকুর রহমান বলেন, শুধু ফ্যাসিবাদের হাতে কেন? এই রাস্তায়ই বিপ্লবের প্রতীক শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার বিচারও ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেয়া হয়নাই। কাকে খুশি করার জন্য, কোন স্বার্থকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে, জনগণ জানতে চায়।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে সংঘটিত সব গুন, খুন ও গণহত্যার বিচার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

আরও পড়তে পারেন-

জামায়াত আমির বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে মাত্র দুই বছর আগে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ থেকে আমাদেরকে মুক্তি দেয়া হয়। সেই সময় আমাদের মত মজলুম থাকা দল এখন ক্ষমতায়। তারা তখন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল। নির্বাচনের সময় তারা বলেছিলেন-তারা নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যত গুম, খুন ও নির্যাতন হয়েছে, সবগুলোর বিচার তারা করবে। কিন্তু ক্ষমতায় বসার পর তাদের সুর পাল্টে গেছে। বিচারতে করছেই না বরং গত চার মাসে ৬শত মানুষ নির্মমভাবে খুন হয়েছে। আরো দুঃখজনক হলো-এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরই খুন করেছে।

জামায়াত আমির বলেন, বন্ধুরা এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকবো না। সম্মুখ সারিতে থাকব, আড়ালে আবডালে নয়। তবুও বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না ইনশাল্লাহ। কোন কালো হাত বাড়ালে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত এই দেশকে পাহারা দিবে ইনশাআল্লাহ। কারো বাবার সাধ্য নাই, এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করার। মহান আল্লাহর ওপর ভরসা করে আপনাদেরকে সেই বিপ্লবের দাওয়াত আজকে দিয়ে রাখলাম।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।