Home জাতীয় সংসদে মন্ত্রী-এমপিদের অনুপস্থিতি নিয়ে আপত্তি, স্পিকারের সতর্কবার্তা

সংসদে মন্ত্রী-এমপিদের অনুপস্থিতি নিয়ে আপত্তি, স্পিকারের সতর্কবার্তা

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মন্ত্রী ও সংসদ সদস্যদের অনুপস্থিতি এবং অধিবেশন চলাকালে গ্রুপভিত্তিক আলোচনা নিয়ে আপত্তি তুলেছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) অধিবেশনের শুরুতে তিনি বিষয়টি উত্থাপন করলে স্পিকার সংসদ সদস্যদের অধিবেশনে নিয়মিত উপস্থিত থাকার আহ্বান জানান। একইসঙ্গে অধিবেশন চলাকালে ছোট ছোট দলে আলোচনা না করে মনোযোগ দিয়ে সংসদের কার্যক্রম অনুসরণের নির্দেশ দেন।

এর আগে পয়েন্ট অব অর্ডারে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের নোটিশের প্রেক্ষিতে অনুপস্থিত তিন সংসদ সদস্যের বিষয়ে বক্তব্য দেন স্পিকার।

আরও পড়তে পারেন-

তিনি জানান, প্রাপ্ত চিঠি অনুযায়ী বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। অন্য দুই সংসদ সদস্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট মামলা বিচারাধীন থাকায় তাদের সংসদে ফেরার বিষয়টি এখনও অনিষ্পন্ন।

এ সময় স্পিকার বলেন, “গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় হতে পারে না।”

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।