Home অন্যান্য খবর হাসিনার পতনের পর ‘জঙ্গি নাটক’ কেন থেমে গেল?

হাসিনার পতনের পর ‘জঙ্গি নাটক’ কেন থেমে গেল?

বাংলাদেশে গত দেড় দশক ধরে নিয়মিতই দেখা যেত জঙ্গিবিরোধী অভিযান ও ‘বড় হামলার পরিকল্পনা নস্যাৎ’ করার প্রেস ব্রিফিং। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আর কোনো বড় জঙ্গি হামলা বা অভিযান ঘটেনি।

পর্যবেক্ষকরা বলছেন, এ পরিস্থিতি নতুন প্রশ্ন তুলেছে—এতদিন যাদের ‘সক্রিয় জঙ্গি’ হিসেবে উপস্থাপন করা হতো তারা হঠাৎ কোথায় গেল?

ধারাবাহিক অভিযানের চিত্র

  • ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত প্রায় প্রতিটি রাজনৈতিক টানাপোড়েনের সময় দেশে ‘জঙ্গি গ্রেপ্তার’ ও ‘অভিযান’-এর ঘটনা সামনে এসেছে।
  • ২০১১ সালে রাজশাহী, দিনাজপুর ও ঢাকায় বিস্ফোরক উদ্ধারের নাটকীয় সংবাদ সম্মেলন
  • ২০১৩ সালে শাহবাগ ও হেফাজতের উত্তাপের সময়ে হঠাৎ গ্রেপ্তার অভিযান
  • ২০১৪ থেকে ২০১৬ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড়
  • ২০১৬ সালের গুলশান হলি আর্টিজান হামলার পর ‘থান্ডারবোল্ট’, ‘শোলাকিয়া’, ‘সানডেভিল’, ‘ইগল হান্ট’সহ একাধিক অভিযান
  • ২০১৬–১৯ সময়ে সিলেট, আশকোনা, কল্যাণপুর, গাজীপুরে অভিযান
  • কোভিডকালে সীমিত গ্রেপ্তার এবং ২০২৩–২৪ এও গুরুত্বপূর্ণ দিবসের আগে ‘জঙ্গি গ্রেপ্তার’

কিন্তু রাজনৈতিক পালাবদলের পর এসব কার্যক্রম হঠাৎ থেমে যায়।

অভিযানের প্রশ্নবিদ্ধ দিক

মানবাধিকার সংগঠন ও পরিবারগুলো অভিযোগ করেছে, যাদেরকে অভিযানে ‘জঙ্গি নিহত’ বলা হতো তাদের অনেকেই নিখোঁজ ছিলেন বা মাসের পর মাস আগে থেকেই আটক ছিলেন। আদালতে জীবিত হাজির করার নজির ছিল না বললেই চলে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টও তাদের রিপোর্টে এসব অভিযানকে সন্দেহজনক আখ্যা দিয়ে বহু হত্যাকে ‘বিচারবহির্ভূত’ বলেছিল।

আরও পড়তে পারেন-

সরকারের উদ্দেশ্য নিয়ে অভিযোগ

বিরোধী দল বিএনপি ও বিভিন্ন ইসলামপন্থি সংগঠন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গি কার্ড ব্যবহার করেছে। খালেদা জিয়া একাধিকবার বলেছেন, “সরকার সাজানো নাটক দেখিয়ে তরুণদের হত্যা করছে।”

নিরাপত্তা বিশ্লেষক লে. কর্নেল (অব.) দিদারুল আলম মনে করেন, এসব অভিযান ছিল ভারতীয় বয়ান বাস্তবায়নের অংশ। মুফতি হারুন ইজহার বলেন, “বিদেশিদের কাছে মৌলবাদবিরোধী ভাবমূর্তি তুলে ধরতেই হাসিনার সরকার জঙ্গি নাটক সাজিয়েছে।”

বর্তমান বাস্তবতা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, “বর্তমানে দেশে কোনো জঙ্গি নেই।” ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীও বলেছেন, “আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারা হয়েছে।”

বিশ্লেষকদের শঙ্কা

কিছু বিশ্লেষক মনে করছেন, সামনে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে পুরনো ধাঁচে আবারও ‘জঙ্গি কার্ড’ ব্যবহার হতে পারে।

উম্মাহ২৪ডটকম: আইএএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।