ইসরাইলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের পরও ফিলিস্তিনের গাজার দিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ত্রাণবাহী ৩০টি নৌযান এগিয়ে যাচ্ছে ।
সেগুলো উপত্যকাটি থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে। বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ফ্লোটিলা সংগঠকদের এক বিবৃতিতে জানানো হয়েছিল—মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলায় অংশ নেওয়া ১৩টি জাহাজ জব্দ করে ইসরাইলি সেনারা। জাহাজগুলো গাজা উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
১৩ জাহাজ জব্দের পরও গাজামুখী এগিয়ে যাচ্ছে আরো ৪০ জাহাজ১৩ জাহাজ জব্দের পরও গাজামুখী এগিয়ে যাচ্ছে আরো ৪০ জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক জানান, এই নৌকাগুলোতে ৩৭টি দেশের ২০১ জনেরও বেশি লোক ছিল। এর মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন অংশগ্রহণকারী ছিলেন।
সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার জন্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।
উম্মাহ২৪ডটকম: আইএএ








