তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান গাজায় ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়াকে ‘জলদস্যুতার কাজ’ বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার তার একেপি দলের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এই পদক্ষেপ প্রমাণ করে যে “গণহত্যাকারী (ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন) নেতানিয়াহুর সরকার শান্তি প্রতিষ্ঠার সামান্যতম সুযোগও সহ্য করতে পারে না।’
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্বকে গাজার বর্বরতা এবং ইসরাইলের খুনী চেহারা দেখিয়েছে। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের ত্যাগ করব না এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং শান্তি পুনরুদ্ধার করতে আমাদের সর্বশক্তি দিয়ে কাজ করব।’
ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের অফিস গাজার অবরোধ ভাঙার চেষ্টাকারী নৌকায় তুর্কি নাগরিকদের আটকের তদন্ত শুরু করার ঘোষণা দেওয়ার পর এরদোগান এই বার্তা দিয়েছেন।
উম্মাহ২৪ডটকম: আইএএ








