জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “কিছু রাজনৈতিক দল এক টেবিলে বসলে তাকে জাতীয় ঐক্য বলা যায় না।”
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীতে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “আজকেও জুলাই সনদ নামে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে। তারা এটিকে জাতীয় ঐক্য নামে আখ্যা দিতে চায়। এটা কোনো ঐক্য নয় বলে আমরা মনে করি।”
এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত দেড়টায় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে জানান, দলটি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
তিনি বলেন, “যেহেতু এ স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনো আইনি ভিত্তি তৈরি হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি। তাই অংশ নিচ্ছি না।”
তবে তিনি আরও জানান, ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, এনসিপি সেখানে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে ভবিষ্যতে সনদে স্বাক্ষর করতে পারে দলটি।
এদিকে শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ ২০২৫–এর স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৫টি রাজনৈতিক দলের নেতা স্বাক্ষর করেন।
উম্মাহ২৪ডটকম: এমএ






