দেশের বাজারে সোনার দাম বেড়েই চলেছে। সর্বশেষ সমন্বয়ে আবারও ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা বেড়েছে সোনার দাম। নতুন দর সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে।
নতুন দামে ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে এ সমন্বয় করা হয়েছে।
আরও পড়তে পারেন-
- আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা
- সাম্প্রদায়িক সম্প্রীতি যেন হুমকির মুখে না পড়ে
- সমৃদ্ধ জাতি নির্মাণে দরকার বুদ্ধিবৃত্তিক জাগরণ ও আলেমদের এগিয়ে আসা
- সালাম-কালামের আদব-কায়দা
- বিবি খাদিজা (রাযি.): ইসলাম ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ নারী
নতুন দামের তালিকা অনুযায়ী—
- ২২ ক্যারেট: ২,১৭,৩৮২ টাকা
- ২১ ক্যারেট: ২,০৭,৫০৩ টাকা
- ১৮ ক্যারেট: ১,৭৭,৮৫৩ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৪৮,০৭৫ টাকা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যোগ করতে হবে।
অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকা দরে।
উম্মাহ২৪ডটকম: এমএ








