Home অন্যান্য খবর আল্লাহর শানে কুরুচিপূর্ণ মন্তব্যকারী বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি রাবেতাতুল উলামার

আল্লাহর শানে কুরুচিপূর্ণ মন্তব্যকারী বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি রাবেতাতুল উলামার

বাউল গানের আসরে প্রকাশ্যে মহান আল্লাহ তাআ’লাকে নিয়ে কুরুচিপূর্ণ ও জঘন্য মন্তব্য করার অভিযোগ উঠেছে ভণ্ড বাউল আবুল সরকারের বিরুদ্ধে। তার এই মন্তব্যে বাংলাদেশের সকল মুসলমানের কলিজায় আঘাত লেগেছে এবং হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বলে দাবি করেছে রাবেতাতুল উলামা বাংলাদেশ।

সংগঠনটি আবুল সরকারের জঘন্য মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে রাবেতাতুল উলামার নেতৃবৃন্দ এই দাবি জানান। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মুফতী জুনাইদ আহমদ, মহাসচিব মুফতী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতী সাঈদ হাসান সাদ নদবী এবং ফতোয়া বোর্ডের প্রধান মুফতী ফেরদাউস বিন জাবেদ।

বিবৃতিতে রাবেতার নেতৃবৃন্দ বলেন, ভণ্ড বাউল আবুল সরকার কর্তৃক মহান আল্লাহর শানে চরম পর্যায়ের বেয়াদবি ও কটূক্তিমূলক মন্তব্যের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই পদক্ষেপ নেওয়ায় তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

আরও পড়তে পারেন-

তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আবুল সরকারকে গ্রেফতারের পর ইসলামবিদ্বেষী ও শাহবাগীরা তার পক্ষ নিয়ে মুক্তির দাবিতে যেসব কর্মকাণ্ড করছে, তা কোনোভাবেই সহ্য করা হবে না।

নেতৃবৃন্দ আরও বলেন, প্রকাশ্যে মহান আল্লাহ তাআ’লাকে নিয়ে এমন জঘন্য মন্তব্যের পর কোনো ঈমানদার আবুল সরকারের পক্ষ নিতে পারে না। যারা তার পক্ষ নিচ্ছে, তাদের উদ্দেশ্য হলো বিশৃঙ্খলা তৈরি করে দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করা। ইসলাম ধর্মের অপব্যাখ্যাকারী এই বাউলদের এমন উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

বিবৃতিতে রাবেতাতুল উলামার পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, প্রশাসন যদি এই বিষয়ে স্থানীয় কোনো মুসলমানকে হয়রানি করে, তবে এর পরিণতি শুভ হবে না।

তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মহান আল্লাহ তাআ’লার শান রক্ষায় প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ৯২ শতাংশ মুসলমানের দেশে মহান আল্লাহ তাআ’লার শানে কুরুচিপূর্ণ মন্তব্য বরদাশত করা হবে না। একই সঙ্গে, ভণ্ড বাউলদের আস্ফালনও সহ্য করা হবে না।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।