দাওরায়ে হাদিসের পাশাপাশি নির্বাচনের কারণে এগিয়ে আনা হয়েছে বেফাক পরীক্ষার সময়সূচিও। আগামী ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে আট দিন। শুক্রবারও নেওয়া হবে পরীক্ষা।
রোববার (১৪ ডিসেম্বর) বেফাকের খাস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা নদভী জানান, পরীক্ষা বিভাগীয় প্রস্তাবনা অনুযায়ী, ২৭ রজব/১৭ জানুয়ারি শনিবার শুরু হয়ে ৪ শাবান/২৪ জানুয়ারি পরীক্ষা শনিবার শেষ হবে। শুক্রবারসহ মোট আট দিন এই পরীক্ষা নেওয়া হবে।
বেফাকের খাস কমিটিতে উপস্থিত ছিলেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়াসহ অন্য সদস্যরা।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
এর আগে হাইআর পরীক্ষার তারিখ নির্ধারণ হয়। রুটিন অনুযায়ী, ৭ শাবান/২৭ জানুয়ারি মঙ্গলবার শুরু হয়ে ১৬ শাবান/৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শেষ হবে। (শুক্রবারসহ ১০ দিন)
বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা সাজিদু রহমান, মুফতি মনসূরুল হক, মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা নেয়ামাতুল্লাহ ফরিদী, মুফতি জাফর আহমদ, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মুনীরুজ্জামান, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা শাব্বীর আহমদ রশীদ প্রমূখ।
উম্মাহ২৪ডটকম: এমএ








