যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জানিয়েছেন, আগামী মার্চ মাসে ইরানের পরমাণু প্রকল্প সংক্রান্ত ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হওয়া উচিত। তবে যদি তা না হয়, তাহলে ‘ভয়ঙ্কর কিছু’ ঘটতে পারে বলে সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার মনে হয় সামনের মাসের মধ্যে ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি হবে। আমাদের অবশ্যই একটি সমঝোতায় পৌঁছাতে হবে। নয়তো যা ঘটবে তা হবে খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর। আমি এমনটা চাই না, কিন্তু আমাদের এটা করতে হবে এবং ইরানকেও এগিয়ে আসতে হবে।”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তিনি আরও বলেন, যদি ইরান এগোতে না চায়, তাহলে “ফের অপারেশন মিডনাইট হ্যামার শুরু হবে, এবং এবার এটি আরও ভয়াবহ হবে।” প্রেসিডেন্টের এই মন্তব্য আন্তর্জাতিক মঞ্চে ইরান–যুক্তরাষ্ট্র সম্পর্কের উপর নতুন সতর্কতা জারি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের হুঁশিয়ারি ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর অংশ, যা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করতে পারে।
তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
উম্মাহ২৪ডটকম: এমএ








