দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে পদত্যাগ করেছেন দুবাইভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলায়েম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ‘ডিপি ওয়ার্ল্ড’ তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।
‘এপস্টিন ফাইল’ প্রকাশের পর তদন্তের মুখে পড়া এবং শীর্ষ পদ হারানো ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে হাই-প্রোফাইল ব্যক্তিত্ব এই ব্যবসায়ী।
বিন সুলায়েমের পদত্যাগের পর শুক্রবারই দুবাইয়ের শাসক একটি ডিক্রি জারি করেছেন। এর মাধ্যমে ‘দুবাই পোর্টস, কাস্টমস অ্যান্ড ফ্রি জোন কর্পোরেশন’-এর জন্য নতুন একজন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। বিন সুলায়েম দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্বও পালন করে আসছিলেন।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
এর আগে বিন সুলায়েমের সঙ্গে জেফরি এপস্টিনের ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর কানাডার অন্যতম বড় পেনশন তহবিল ‘লা কাইস’ এবং যুক্তরাজ্য সরকারের মালিকানাধীন ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) ‘ডিপি ওয়ার্ল্ড’-এ বিনিয়োগ না করার সিদ্ধান্ত নেয়।
তাদের মধ্যকার সম্পর্কের বিষয়টি সামনে আসার পর এক বিবৃতিতে বিআইআই-এর একজন মুখপাত্র জানান, ‘এই অভিযোগের পরিপ্রেক্ষিতে, কোম্পানির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা ডিপি ওয়ার্ল্ডে নতুন বিনিয়োগ করব না।’
তাদের যোগাযোগের ইমেইলগুলোতে দেখা যায়, তারা দুজন ব্যবসা ও অর্থায়ন খাতের গুরুত্বপূর্ণ কন্টাক্ট এবং প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি সরাসরি যৌন সম্পর্কের বিষয়েও কথা বলেছিলেন।
উম্মাহ২৪ডটকম: এমএ







