হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে সৃষ্ট তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বাজারের ঘাটতি পূরণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সংস্থাটি রেকর্ড ৪০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
আইইএ-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল এই ঘোষণা দিয়ে জানান, সংস্থার ৩২টি সদস্য দেশ তাদের জরুরি মজুত থেকে তেল ছাড়ার বিষয়ে সর্বসম্মতিক্রমে সায় দিয়েছে। সংস্থাটির ইতিহাসে এটিই হতে যাচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় যৌথ পদক্ষেপ।
বর্তমান পরিস্থিতিকে ‘অভিনব চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করে ফাতিহ বিরল বলেন, “আমরা এখন যে ধরনের সংকটের মুখোমুখি, তা আগে কখনো দেখা যায়নি। এমন কঠিন সময়ে সদস্য দেশগুলোর এই ঐক্যবদ্ধ ও শক্তিশালী সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়।”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
আইইএ জানিয়েছে, সদস্য দেশগুলো তাদের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনা করে আগামী কয়েক মাসের মধ্যেই এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ শুরু করবে। এর আগে ১৯৯১, ২০০৫, ২০১১ এবং ২০২২ সালে মোট ছয়বার এমন জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছিল।
উল্লেখ্য যে, সদস্য দেশগুলোর কাছে বর্তমানে ১০২ কোটি ব্যারেলের বেশি জরুরি মজুত রয়েছে, যা যেকোনো বড় বিপর্যয় সামাল দিতে সক্ষম।
উম্মাহ২৪ডটকম: এমএ








