Home আন্তর্জাতিক মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত ২ সেনা

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত ২ সেনা

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তাদের দাবি, এটি যুদ্ধজনিত কোনো ঘটনা নয়।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, রণতরীটির প্রধান লন্ড্রি স্পেস থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

আরও পড়তে পারেন-

তবে অগ্নিকাণ্ডের সময় ইউএসএস জেরাল্ড ফোর্ড কোথায় অবস্থান করছিল, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন সামরিক বাহিনী।

অগ্নিকাণ্ডে আহত দুই সেনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।