ইরান যুদ্ধে সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যুক্তরাজ্য এই সংঘাতে জড়িয়ে পড়বে না।
স্টারমার বলেছেন, ‘এটা আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াবো না।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ‘ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) আমাদের মিত্রদের’ সুরক্ষার জন্য যুক্তরাজ্য ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য খুলে দিতে যুক্তরাজ্য তাদের সহায়তা করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এই যুদ্ধে কোনোভাবেই জড়িয়ে পড়ব না।’
তবে হরমুজ প্রণালির নিরাপত্তার জন্য ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। এছাড়াও ইরানের নিক্ষেপ করা ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মধ্যপ্রাচ্যে আকাশপথে যুক্তরাজ্য যুদ্ধবিমান মোতায়েন করেছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








