মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক কয়েকটি দেশের মধ্যে সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে অ্যাক্সিওস জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং আঞ্চলিক চারটি সূত্র জড়িত রয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ৪৫ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা থাকলেও পরিস্থিতি অনুযায়ী এর মেয়াদ বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।
এদিকে একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে ইরান “সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া” হবে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
ট্রাম্প আরও বলেন, “এটি কয়েক সপ্তাহ নয়, কয়েক দিনের বিষয় হওয়া উচিত। ইরান ইতোমধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং প্রতিদিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।”
এই পরিস্থিতিতে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তেমনি উত্তেজনাপূর্ণ বক্তব্য অঞ্চলটিতে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলছে বলে বিশ্লেষকদের মত।
উম্মাহ২৪ডটকম: এমএ








