Home শীর্ষ সংবাদ সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ডিবি

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ডিবি

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি প্রকাশ্যে খুব কমই দেখা গেছেন।

আরও পড়তে পারেন-

ড. শিরীন শারমিন চৌধুরী প্রথম ২০১৩ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের পর গঠিত সংসদেও তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।