Home আন্তর্জাতিক হরমুজ প্রণালিতে টোল ইস্যুতে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, উত্তেজনা বাড়ছে

হরমুজ প্রণালিতে টোল ইস্যুতে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, উত্তেজনা বাড়ছে

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের ইরানি উদ্যোগের খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই টোল আদায় করতে দেওয়া হবে না।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রই ওই প্রণালি থেকে টোল আদায় করবে। তার দাবি, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রাধান্য রয়েছে এবং তারা “বিজয়ী”—এই যুক্তিতে টোল আদায়ের অধিকার তাদেরই থাকা উচিত।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিতে চাইলে হরমুজ প্রণালিতে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজন হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

এদিকে ইরানকে লক্ষ্য করে আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না হলে ইরানকে “এক রাতেই ধ্বংস করে দেওয়া হতে পারে।” তিনি ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে চুক্তিতে পৌঁছানোর কথা উল্লেখ করেন।

আরও পড়তে পারেন-

অন্যদিকে, ইরান এই চাপ প্রত্যাখ্যান করেছে। তেহরান জানিয়েছে, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়। স্থায়ীভাবে হামলা বন্ধ এবং যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করা ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানকে একটি গ্রহণযোগ্য চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে এবং দেশটির নেতারা তা নিয়ে আলোচনা করছেন। তবে পরবর্তীতে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।