Home রাজনীতি ভোলায় জামায়াত কর্মী গ্রেপ্তার: ‘নিকৃষ্ট আচরণ’—তীব্র প্রতিক্রিয়া জামায়াত আমিরের

ভোলায় জামায়াত কর্মী গ্রেপ্তার: ‘নিকৃষ্ট আচরণ’—তীব্র প্রতিক্রিয়া জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। ফাইল ছবি- ইউএনবি।

ভোলা পৌরসভা মহিলা জামায়াতের কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনাকে ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে ‘নিকৃষ্ট আচরণ’ করা হয়েছে, যা নব্য ফ্যাসিবাদের ইঙ্গিত দেয়। তিনি অভিযোগ করেন, শাসকগোষ্ঠী নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিবাদী কণ্ঠ দমন করে থাকে, তবে ইতিহাসে এর পরিণতি ভালো হয়নি।

এর আগে সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালও ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে ভোলা পৌর এলাকায় নিজ বাসা থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারণ জানতে চাইলে তারা ‘ঊর্ধ্বতন নির্দেশে’ গ্রেপ্তারের কথা জানিয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়তে পারেন-

মোয়াযযম হেলাল অভিযোগ করেন, বিনা কারণে গভীর রাতে একজন নারীকে গ্রেপ্তার করা অমানবিক ও অনভিপ্রেত, যা এলাকায় আতঙ্ক ও জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। তিনি আরও উল্লেখ করেন, গ্রেপ্তার হওয়া সাওদার তিন বছরের বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যার জন্য মায়ের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ এবং নির্বাচন-পরবর্তী সরকারের কাছে জনগণ এমন আচরণ প্রত্যাশা করে না।

বিবৃতিতে অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করা হয় এবং দেশে মানবিক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।