Home আন্তর্জাতিক আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির আগে লেবাননে ইসরাইলি হামলা বন্ধের শর্ত দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইরানের ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির একজন কর্মকর্তা বলেন, কোনো চুক্তিতে পৌঁছানোর আগে কিছু শর্ত পূরণ জরুরি। এর মধ্যে অন্যতম হলো—লেবাননে ইসরাইলের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি বলেন, এই অঞ্চলে যেকোনো শান্তি চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, “আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় শান্তি প্রক্রিয়া ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে চালানো হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

আরও পড়তে পারেন-

এদিকে লেবাননের পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে ফোনে কথা বলেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ইসলামাবাদ ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানের সহায়তা কামনা করেছেন।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত রয়েছে কি না—তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ওয়াশিংটনের দাবি, লেবানন এই চুক্তির অংশ নয়। তবে মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে, লেবাননও আলোচনার অন্তর্ভুক্ত রয়েছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।