Home আন্তর্জাতিক ইরান আলোচনায় ‘আশাবাদী’ যুক্তরাষ্ট্র, সতর্কবার্তা ভাইস প্রেসিডেন্টের

ইরান আলোচনায় ‘আশাবাদী’ যুক্তরাষ্ট্র, সতর্কবার্তা ভাইস প্রেসিডেন্টের

ইরানের সঙ্গে আসন্ন আলোচনাকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে তাকে ‘খুবই স্পষ্ট নির্দেশনা’ দিয়েছেন।

সাংবাদিকদের ভ্যান্স বলেন, তেহরানের সঙ্গে সম্ভাব্য আলোচনা ইতিবাচক হবে বলে তিনি বিশ্বাস করেন। তবে একইসঙ্গে সতর্ক করে তিনি বলেন, ইরান যদি কোনো ধরনের প্রতারণার চেষ্টা করে, তাহলে মার্কিন আলোচক দল কঠোর অবস্থান নেবে।

আরও পড়তে পারেন-

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার থেকে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে ভ্যান্সের সঙ্গে বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার অংশ নেবেন।

এদিকে বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ রেড জোন এলাকায় সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।