ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ইরান আত্মবিশ্বাসী থাকলেও ওয়াশিংটনের ওপর তাদের কোনো আস্থা নেই।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের সদিচ্ছা আছে, কিন্তু কোনো বিশ্বাস নেই। মার্কিনিরা যদি একটি ‘প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত’ থাকে, তবে ইরানও প্রস্তুত হতে পারে।”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
গালিবাফ আরও বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা ইতিবাচক নয়। “দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সব সময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে,” যোগ করেন তিনি।
ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তার এই বক্তব্য নতুন করে আলোচনার সম্ভাবনা ও পারস্পরিক অবিশ্বাস—দুটোকেই সামনে নিয়ে এসেছে।
সূত্র/- আল জাজিরা
উম্মাহ২৪ডটকম: এমএ








