ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। সোমবার লেনদেন শুরু হতেই এ ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে।
যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের বন্দর অবরোধের ঘোষণা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাজারে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-সংঘাত শুরুর আগে তেলের দাম ছিল প্রতি ব্যারেল প্রায় ৭০ ডলার। যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন সময়ে তা ১১৯ ডলার ছাড়িয়ে যায়।
এর আগে পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের খবরে গত শুক্রবার জুন মাসের সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমে এসেছিল।
সূত্র: আল জাজিরা
উম্মাহ২৪ডটকম: এমএ








