সাত দিনের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। শনিবার (২ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রাত ৩টায় জাপান সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
শুক্রবার (১ মে) জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।
সফর শেষে আগামী ৯ মে ঢাকায় ফিরবেন ডা: শফিকুর রহমান।
উম্মাহ২৪ডটকম: এমএ








