Home আন্তর্জাতিক ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত: সিএনএন-এর অনুসন্ধান

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত: সিএনএন-এর অনুসন্ধান

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের অধিকাংশ সামরিক ঘাঁটি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক বিশেষ তদন্ত প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

স্যাটেলাইট ইমেজ এবং সামরিক বিশ্লেষকদের তথ্যের ভিত্তিতে সিএনএন জানিয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে রাডার এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়তে পারেন-

প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন শুরুতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম করে দেখালেও সিএনএন-এর অনুসন্ধানে দেখা গেছে, সাতটি দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। এসব হামলায় কুয়েত, কাতার এবং সৌদি আরবে অবস্থিত কৌশলগত স্থাপনাগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই নিখুঁত হামলার সক্ষমতা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

সিএনএন আরও জানিয়েছে, চীন থেকে সংগৃহীত উন্নত স্যাটেলাইট প্রযুক্তির সহায়তায় ইরান অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই হামলাগুলো চালিয়েছে। এর ফলে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়। এই ঘটনার পর পেন্টাগন তাদের ঘাঁটিগুলোর সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে এবং বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা করছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।