ইরানের ঐতিহাসিক শহর ইসফাহানে নিজেদের কনস্যুলেট জেনারেল পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে চলমান উত্তজনা ও হামলার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর এই কূটনৈতিক মিশনটি আবার তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
৫ মে ২০২৬ (মঙ্গলবার) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসফাহানে অবস্থিত রাশিয়ার কনস্যুলেট জেনারেল জানায় যে, আগামীকাল ৬ মে (বুধবার) থেকে তারা পুনরায় নাগরিকদের সেবা প্রদান শুরু করবে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি ইসফাহান শহর লক্ষ্য করে চালানো কিছু হামলার কারণে কনস্যুলেট ভবনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংস্কার কাজের জন্য গত প্রায় দেড় মাস এই কনস্যুলেটের কার্যক্রম স্থগিত ছিল। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সময় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি এই ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ইসফাহানে পুনরায় কনস্যুলেট চালু করার এই পদক্ষেপটি মধ্যপ্রাচ্যে রাশিয়ার জোরালো কূটনৈতিক উপস্থিতিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এখন থেকে কনস্যুলেটটিতে সশরীরে উপস্থিত হয়ে নাগরিকরা পুনরায় ভিসাসহ অন্যান্য প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারবেন।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।







