পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি গোলাগুলির পর বর্তমানে যুদ্ধবিরতি বজায় আছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
সম্প্রতি রক্ষণশীল রেডিও সঞ্চালক হিউ হিউইট এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চান, ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ কি শেষ হয়ে গেছে এবং আজ রাতেই কি পুনরায় হামলা শুরু হতে পারে? জবাবে ট্রাম্প রহস্য বজায় রেখে বলেন, “আমি আপনাকে এই মুহূর্তে সেটা বলতে পারছি না।” তিনি আরও যোগ করেন, “আমি যদি এই প্রশ্নের উত্তর দিয়ে দিই, তবে আপনিই বলবেন এই লোকটির প্রেসিডেন্ট হওয়ার মতো বুদ্ধি নেই।”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তবে ট্রাম্পের এই রহস্যময় অবস্থানের বিপরীতে কড়া হুঁশিয়ারিও শোনা গেছে। ফক্স নিউজকে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে তিনি সরাসরি ইরানকে সতর্ক করে বলেন, যদি হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরে মার্কিন জাহাজে হামলা চালানোর চেষ্টা করা হয়, তবে ইরানি বাহিনীকে “পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে।”
যদিও আলোচনার এক পর্যায়ে ট্রাম্প দাবি করেন যে, সামরিক দিক থেকে ইরানের সাথে যুদ্ধ মূলত শেষ হয়ে গেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি এবং তার অস্পষ্ট মন্তব্য নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। দুই দেশের এমন মুখোমুখি অবস্থানে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com
দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।








