Home আন্তর্জাতিক ইরান চুক্তির পর গাজায় নজর দেবে যুক্তরাষ্ট্র

ইরান চুক্তির পর গাজায় নজর দেবে যুক্তরাষ্ট্র

৮ জুন, ২০২৫, মধ্য গাজা উপত্যকার একটি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে ফেরার পথে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ সামগ্রী বহন করছেন। জিএইচএফ যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি বেসরকারি সাহায্য সংস্থা, যা এই অঞ্চলে দীর্ঘ দিন ধরে চালু থাকা জাতিসংঘ-পরিচালিত ত্রাণ ব্যবস্থাকে পাশ কাটিয়ে কাজ করছে। জাতিসংঘ এবং অন্যান্য প্রধান সাহায্য সংস্থাগুলো জিএইচএফ-এর সাথে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের উদ্বেগ, এই সংস্থাটি ইসরায়েলি সামরিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তৈরি করা হয়েছে। ছবি- ইয়াদ বাবা, এএফপি।

ইরান ইস্যু সমাধানের পর যুক্তরাষ্ট্র এখন গাজা পরিস্থিতির দিকে পূর্ণ মনোযোগ দেবে বলে আশা করা হচ্ছে।

আল-জাজিরা অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের একজন উচ্চপদস্থ কূটনীতিক এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক জানান, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের কাজকে আড়াল করে রেখেছিল।

আরও পড়তে পারেন-

তবে আগামী কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে ওয়াশিংটন পুনরায় গাজা আলোচনার জন্য চাপ দেবে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেন।

তিনি আরো বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরাইল যাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, সেজন্য দেশটির ওপর চাপ বাড়াতে মধ্যস্থতাকারীদের যে দাবি রয়েছে, যুক্তরাষ্ট্র মূলত তার পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নেবে।

সূত্র: আলজাজিরা

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।