ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো নমনীয়তা দেখাচ্ছে না তেহরান। ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে, তিনি বলেন, শক্তিশালী অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছেন তারা। তার মতে, রণক্ষেত্রের বিজয় এই আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে।
গালিবাফ বলেন, ‘বর্তমান আলোচনা এবং পূর্ববর্তী সময়ের মধ্যে পার্থক্য হলো, আজ এই রণক্ষেত্রের বিজয়ের পতাকা আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে।’
নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্পনেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
তিনি আরো বলেন, ইরানের সামরিক সাফল্যকে দেশের স্বার্থে একটি স্থায়ী নিষ্পত্তিতে রূপান্তরিত করা গুরুত্বপূর্ণ।
গালিবাফ বলেন, ‘বিজয়ের মধ্য দিয়ে শেষ হওয়া প্রতিটি যুদ্ধ, যদি শেষ পর্যন্ত একটি আইনি ও রাজনৈতিক দলিলে পরিণত না হয় এবং সেই বিজয়গুলো লিপিবদ্ধ না করা হয়, তবে তা কোনো সুফল বয়ে আনবে না।’
সূত্র/- আল জাজিরা
উম্মাহ২৪ডটকম: এমএ








