দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা, যা কার্যকর হবে রোববার (২ নভেম্বর) থেকে।
শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় আনা হয়েছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
নতুন দামের তালিকা অনুযায়ী—
- ২২ ক্যারেট স্বর্ণের ভরি: ২,০১,৭৭৬ টাকা
- ২১ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৯২,৫৯৬ টাকা
- ১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৬৫,০৮১ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: ১,৩৭,১৮০ টাকা
বাজুস জানিয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ৫% সরকারি ভ্যাট ও ৬% ন্যূনতম মজুরি যোগ হবে, তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
উম্মাহ২৪ডটকম: আইএএ








