মেধা ও মননকে উৎসাহিত করে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এক বিশাল সুযোগ নিয়ে এলো ‘মাকতাবাতুল ফাতাহ শিক্ষাবৃত্তি ২০২৫’ এবং ‘মাকতাবাতুল ফাতাহ মেধাবৃত্তি ২০২৬’। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান ‘মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এই বৃত্তি প্রকল্পের লক্ষ্য হলো, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করবে, তাদের পুরস্কৃত করে উজ্জ্বল ভবিষ্যতের পথে যোগ্যরূপে গড়ে ওঠতে অনুপ্রাণিত করা।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির মার্কেটিং এন্ড সেলস বিভাগের ব্যবস্থাপক রেজাউল কবীর বলেন, মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ শুধু প্রকাশনা প্রতিষ্ঠান নয়, বরং কওমি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও মেধাবীদের উৎসাহিত করার জন্য দৃঢ় অঙ্গীকারবদ্ধ। এই শিক্ষাবৃত্তি ও মেধাবৃত্তি প্রকল্পটি আমাদের সেই অঙ্গীকারের ফলস্বরূপ। মানসম্মত বই প্রকাশের পাশাপাশি মেধার কদর করাই “মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ”-এর প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য ঘোষিত এই শিক্ষাবৃত্তি ও মেধাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং মেধা যাচাই এবং সফলতার এক সম্মানজনক প্রতীক। তাইসীর থেকে তাকমীল জামাতের সকল পরীক্ষার্থীরা “শিক্ষাবৃত্তি”-এর এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

শিক্ষাবৃত্তি প্রকল্পের মূল আকর্ষণ বর্ণনা করে মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ-এর মার্কেটিং এন্ড সেলস বিভাগের ব্যবস্থাপক রেজাউল কবীর বলেন, এই প্রকল্পে আকর্ষণীয় মোট ৩০টি শিক্ষাবৃত্তি রয়েছে, যা পরীক্ষার্থীদের কঠোর অধ্যবসায়কে স্বীকৃতি দেবে। যেমন-
- ১ম স্তরের বৃত্তি: ১টি— ৪০,০০০/- টাকা।
- ২য় স্তরের বৃত্তি: ১টি— ২৫,০০০/- টাকা।
- ৩য় স্তরের বৃত্তি: ১টি— ২০,০০০/- টাকা।
- ৪র্থ স্তরের বৃত্তি: ২৭টি; প্রতি জনের বৃত্তি ২,৫০০/- টাকা হারে।
তিনি আরও জানান, শিক্ষাবৃত্তি অর্জনের পাশাপাশি আল-হাইআতুল উলয়া ও বেফাক কেন্দ্রীয় পরীক্ষা ২০২৫-এর সকল জামাতে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের জন্যও আলাদাভাবে রয়েছে আকর্ষণীয় মোট ৩৬টি মেধা-বৃত্তি। যেমন-
- প্রথম স্থান অর্জনকারী: ছাত্র ৬টি ও ছাত্রী ৬টি = ১২টি
- দ্বিতীয় স্থান অর্জনকারী: ছাত্র ৬টি ও ছাত্রী ৬টি = ১২টি
- তৃতীয় স্থান অর্জনকারী: ছাত্র ৬টি ও ছাত্রী ৬টি = ১২টি (সর্বমোট = ৩৬টি মেধা-বৃত্তি)
আকর্ষণীয় এই শিক্ষাবৃত্তিতে অংশগ্রহণের লক্ষে ফরম প্রেরণের সর্বশেষ তারিখ হলো বেফাক কেন্দ্রীয় পরীক্ষা ২০২৫ শুরু হওয়ার ১০ দিন পূর্বে। বিস্তারিত নিয়মাবলী প্রশ্নপত্র সাজেশন্স বইয়ের ৩য় পৃষ্ঠায় উল্লেখ রয়েছে।
পরীক্ষায় সাফল্য লাভে জোরালো আশাবাদ ব্যক্ত করে মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ বিশেষ সহায়িকা হিসেবে বেশ কিছু গ্রন্থ ও সাজেশন্স বই প্রকাশ করেছে। এ বিষয়ে রেজাউল কবীর শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, মেধা বিকাশ ও পরীক্ষায় সর্বোচ্চ সফলতা অর্জনের জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি ও দিকনির্দেশনা। মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ তাইসীর থেকে তাকমীল জামাতের পরীক্ষার্থীদের জন্য প্রকাশ করেছে একগুচ্ছ মানসম্মত সহায়িকা।

তিনি আরও বলেন, মাকতাবাতুল ফাতাহ-এর বিশেষজ্ঞ শিক্ষকমণ্ডলী কর্তৃক প্রণীত ‘প্রশ্নপত্র সাজেশনস’ ও ‘মিফতাহুল ইমতিহান (প্রশ্ন-সমাধান)’ সিরিজ বইগুলি কওমি বোর্ডসমূহের প্রশ্নের প্যাটার্ন (Pattern) এবং সিলেবাস (Syllabus) অনুযায়ী তৈরি করা হয়েছে। তাই এই বইগুলি অনুশীলন করলে শিক্ষার্থীরা সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে পারবেন এবং কাঙ্ক্ষিত বৃত্তি অর্জন করা তাদের জন্য সহজতর হবে। এই সহায়ক বইগুলো হলো-
- প্রশ্নপত্র সাজেশন্স: পরীক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ও কমন উপযোগী প্রশ্নগুলির সুচিন্তিত সাজেশন। এটি অল্প সময়ে কার্যকর প্রস্তুতি নিতে সাহায্য করবে।
- মিফতাহুল ইমতিহান (প্রশ্ন সমাধান): বিগত বছরগুলোর প্রশ্নপত্রের নির্ভুল ও পূর্ণাঙ্গ সমাধান। প্রশ্নপত্রের ধরন বোঝা এবং আত্মবিশ্বাস বাড়াতে এই বইটি খুবই উপযোগী বলা যায়।
বই সংগ্রহ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-
- কর্পোরেট অফিস: জিনিক্স গার্ডেন, ২৬০/১ মালিবাগ (৩য় তলা) ঢাকা- ১২১৭
- বিক্রয় কেন্দ্র: ইসলামী টাওয়ার (আন্ডারগ্রাউন্ড), ১১/১ বাংলাবাজার, ঢাকা।
- ফোন: ০১৩২১ ১৪৪ ৮৩৩, ৯৫৩৩ ০৫৬
- ইমেইল: maktabatulfatah@gmail.com
- সোশ্যাল মিডিয়া: facebook/maktabatulfatahbangladesh
মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ-এর মার্কেটিং এন্ড সেলস বিভাগের ব্যবস্থাপক রেজাউল কবীর কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে সবশেষে বলেন, আপনারা যারা মেধা দিয়ে নিজেদের ও কওমি অঙ্গনের মুখ উজ্জ্বল করতে চান, তারা দ্রুত মাকতাবাতুল ফাতাহ প্রকাশিত এই সাজেশন্স ও প্রশ্ন সমাধান বইগুলো সংগ্রহ করতে পারেন। নিয়মিত অধ্যবসায় ও সঠিক গাইডলাইন অনুসরণ করে নিজেদের যোগ্য করে তুলুন। দৃঢ় মনোবল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করুন এবং ‘মাকতাবাতুল ফাতাহ শিক্ষাবৃত্তি ২০২৫’ এবং ‘মাকতাবাতুল ফাতাহ মেধাবৃত্তি ২০২৬’ অর্জনের মাধ্যমে সফলতার এক নতুন মাইলফলক স্থাপন করুন। আপনাদের সার্বিক সফলতায় মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ সহযোগী হতে পরলে আমরা গৌরববোধ করব।
উম্মাহ২৪ডটকম: এমএ
উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com








