চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে তেহরান এবং সামনে ‘বড় চমক’ অপেক্ষা করছে প্রতিপক্ষের জন্য।
ফার্স নিউজ এজেন্সির এক বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, ইরান নির্ধারিত লক্ষ্যবস্তুর তালিকা অনুযায়ী সামরিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের ‘টার্গেট ব্যাংক’ বা লক্ষ্য নির্ধারণ কৌশল সঠিক নয়।
সেতুতে হামলা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতার প্রতিফলন। তার মতে, মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাও সেই ব্যর্থতার অংশ।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য বড় ধরনের চমক অপেক্ষা করছে এবং তা প্রকাশ পেতে খুব বেশি সময় লাগবে না। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড পরিস্থিতির গতিপথ বদলে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
ইরানি ওই কর্মকর্তা দাবি করেন, অসম যুদ্ধ কৌশলের মাধ্যমে শত্রুপক্ষকে ধীরে ধীরে দুর্বল করার দক্ষতা অর্জন করেছে তেহরান। দ্রুত ও সরাসরি হামলার কৌশলে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে তেহরানের প্রসিকিউটর অফিস ‘বিদেশে শত্রুপক্ষকে সমর্থন’ করার অভিযোগে শতাধিক ব্যক্তির সম্পদ জব্দ এবং তাদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
উম্মাহ২৪ডটকম: এমএ








