Home আন্তর্জাতিক ইসরাইলের হামলায় যুদ্ধবিরতি ভঙ্গ, হরমুজ প্রণালি ফের বন্ধ করল ইরানযুদ্ধবিরতিইসরাইলের হামলায় যুদ্ধবিরতি...

ইসরাইলের হামলায় যুদ্ধবিরতি ভঙ্গ, হরমুজ প্রণালি ফের বন্ধ করল ইরানযুদ্ধবিরতিইসরাইলের হামলায় যুদ্ধবিরতি ভঙ্গ, হরমুজ প্রণালি ফের বন্ধ করল ইরান

লেবাননে ইসরাইলের ভয়াবহ হামলার পর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল থেকে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সীমিত আকারে ট্যাংকার চলাচল শুরু হয়েছিল। তবে লেবাননে ইসরাইলি হামলার পরপরই বাকি সব জাহাজের চলাচল স্থগিত করে তেহরান।

লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন। এই হামলাকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হিসেবে দেখছে ইরান।

আরও পড়তে পারেন-

ইরানের ১০ দফা প্রস্তাবের অন্যতম শর্ত ছিল লেবাননসহ ‘প্রতিরোধ ফ্রন্ট’-এর ওপর হামলা বন্ধ রাখা। তবে ইসরাইল জানিয়েছে, তাদের যুদ্ধবিরতি কেবল ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য; হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা অনিশ্চয়তার মুখে পড়েছে। একইসঙ্গে ইরান ইসরাইলের নিয়ন্ত্রিত অঞ্চলে সম্ভাব্য পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে বলে জানা গেছে।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।