Home আন্তর্জাতিক যুদ্ধে যা পায়নি, আলোচনায় তাই চাইছে যুক্তরাষ্ট্র: ইরান

যুদ্ধে যা পায়নি, আলোচনায় তাই চাইছে যুক্তরাষ্ট্র: ইরান

কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরছে।

এদিকে ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সেটিই আদায়ের চেষ্টা করেছে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, ইরানের বার্তাসংস্থা ফার্সের বরাতে ওই সূত্র জানায়, হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘উচ্চাভিলাষী শর্ত’ তেহরান মেনে নেয়নি।

আরও পড়তে পারেন-

ফার্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য কোনো চুক্তির অগ্রগতি অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্র তাদের ‘অযৌক্তিক দাবি’ পরিবর্তন করে কি না তার ওপর। বিশেষ করে হরমুজ প্রণালি এখনো অন্যতম অমীমাংসিত ও স্পর্শকাতর ইস্যু হিসেবে রয়ে গেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও জানানো হয়, আলোচনায় তাদের ‘রেড লাইন’ স্পষ্ট করা হলেও ইরান সেসব শর্তে সম্মত হয়নি। ফলে দীর্ঘ আলোচনার পরও কোনো কার্যকর অগ্রগতি হয়নি।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।