Home অন্যান্য খবর মাওলানা কারী লোকমানের মৃত্যুতে বোর্ড চেয়ারম্যানের শোক

মাওলানা কারী লোকমানের মৃত্যুতে বোর্ড চেয়ারম্যানের শোক

নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ-এর সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা কারী লোকমান (রহ.) টাঙ্গাইলে দায়িত্ব পালনকালে মোটরবাইক দূর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও নূরানী তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী।

রবিবার (২৬ এপ্রিল) প্রদত্ত এক শোকবার্তায় আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, মরহুম মাওলানা কারী লোকমান একজন তরুণ আলেমে-দ্বীন, ইলমে নববীর সেবক ও দীনের দাঈ ছিলেন। নূরানী মাদ্রাসা শিক্ষার খেদমত ও উন্নয়নে তিনি নিবেদিতপ্রাণ ছিলেন এবং বোর্ডের প্রশিক্ষণ ও পরিদর্শন কাজে সর্বদা তার গৌরবময় ভূমিকা ছিল।  তিনি একজন আলেম ও কারী ছিলেন। ইন্তিকালের আগ পর্যন্ত তিনি ইলমে-দ্বীন ও কুরআনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। একজন মু’মিনের জন্য এটা কতই না সৌভাগ্যের। আজ তিনি আমাদের সকলকে ছেড়ে পরকালের পথে রওনা হয়ে গেছেন। তার ইন্তিকালে নূরানী তা’লিমুল কুরআন বোর্ডের সকলেই গভীরভাবে শোকাহত।

আরও পড়তে পারেন-

শোকবার্তায় আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী মরহুম মাওলানা কারী লোকমান সাহেবের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতে মরহুমের উঁচু মাক্বামের জন্য বিশেষভাবে দোয়া করেন। একই সাথে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ সকল শোকাহত শিক্ষক-ছাত্র এবং অগণিত শাগরিদ-ভক্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাঁদের সকলের সবরে জামিলের জন্য বিশেষ দোয়া করেন।

উল্লেখ্য, মাওলানা কারী লোকমান (রহ.)এর ইন্তিকালের সময় বয়স হয়েছিল ৩৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে যান। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় হাটহাজারী চৌধুরীহাট এলাকার জাফর কমিশনারের নতুন বাড়ী প্রাঙ্গনে নামাযে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমকে দাফন করা হয়।

উম্মাহ২৪ডটকম: এমএ

উম্মাহ পড়তে ক্লিক করুন-
https://www.ummah24.com

দেশি-বিদেশি খবরসহ ইসলামী ভাবধারার গুরুত্বপূর্ণ সব লেখা পেতে ‘উম্মাহ’র ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।