লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় দুই স্বাস্থ্যকর্মীসহ ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলেছে, ইসরাইলি শত্রু আন্তর্জাতিক আইন ও মানবিক রীতিনীতি লঙ্ঘন করে চলেছে এবং প্যারামেডিকদেরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। দু’টি হামলায় তারা সরাসরি বিন্ত জেবেইল জেলার কালাউইয়া ও তিবনিনে স্বাস্থ্য কর্তৃপক্ষের দু’টি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ ইসরাইলি বাহিনী নতুন সামরিক অভিযান শুরু করার পর থেকে সারাদেশে দুই হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন।
জাতিসঙ্ঘের মতে, এরপর থেকে ১৩০টিরও বেশি ইসরাইলি হামলায় কমপক্ষে ১০৩ জন লেবানিজ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৩০ জন।
এছাড়া ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও হামলা বেড়েই চলেছে।
সূত্র: আল জাজিরা
উম্মাহ২৪ডটকম:আইএএ








