গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচক এবং গণতান্ত্রিক সমাজতন্ত্রপন্থী প্রার্থী অ্যাবার কাওয়াস নিউইয়র্ক স্টেট সিনেট নির্বাচনের কুইন্স এলাকার ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম নারী সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার পথ সুগম করেছেন।
ফিলিস্তিনি বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে নিউইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা কাওয়াস তাঁর নির্বাচনী প্রচারণায় অভিবাসনব্যবস্থার সংস্কার, জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলা এবং সামাজিক ন্যায়বিচারের বিষয়গুলোকে গুরুত্ব দেন।
তিনি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সমর্থন পেয়েছিলেন। কাওয়াস ও মামদানি যৌথভাবে “Not On Our Dime!” নামে একটি প্রচারণার সঙ্গে যুক্ত, যার লক্ষ্য নিউইয়র্কভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ইসরাইলি বসতিগুলোতে অর্থায়ন বন্ধ করা।
প্রচারণাকারীরা দাবি করেন, নিউইয়র্ক থেকে প্রতি বছর বিপুল অর্থ ইসরাইলের অবৈধ বসতি কার্যক্রমে যাচ্ছে। তাদের স্লোগান— “ইসরাইলি যুদ্ধাপরাধে নিউইয়র্কের অর্থায়ন বন্ধ করো।”
আরও পড়তে পারেন-
- মুসলিম উম্মাহর সংকটকাল: ঐক্য ও ত্যাগের শক্তিই উত্তরণের পথ
- ইতিহাসের পাঠ আত্মস্থ করতে পারলে সঠিক পথনির্ধারণ সহজ হয়
- বাজার আর বইয়ের দোকানে সমাজের আয়না
- প্রয়োজন এক নতুন শিক্ষাব্যবস্থার
- সেক্যুলার চিন্তা যেভাবে আমাদের দ্বীনি মা-বোনদের আক্রান্ত করছে
এ উদ্যোগের অংশ হিসেবে নিউইয়র্কের অলাভজনক সংস্থাগুলোর অর্থায়ন নীতিমালায় পরিবর্তনের একটি বিলও উত্থাপিত হয়েছে। বিলটি পাস হলে ইসরাইলি বসতি কার্যক্রমে অর্থ সহায়তা দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।
কাওয়াসের এই বিজয়কে নিউইয়র্কের প্রগতিশীল রাজনীতিতে ফিলিস্তিনপন্থী কণ্ঠের উত্থানের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
উম্মাহ২৪ডটকম: এমএ








